চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) হত্যা চেষ্টা মামলায় চন্দ্রঘোনা থেকে গ্রেপ্তার করা হয়। সে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের রূপনগর কলোনীর মোহাম্মদ হোসেনের ছেলে। উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় বেআইনি ভাবে গৃহে প্রবেশ করে হত্যা চেষ্টার মামলা রয়েছে বলে জানা যায়।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির উদ্দিন জানান, ডেভিলহান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে নেওয়া হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















