চট্টগ্রাম শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রামুতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৬ | ৪:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শনিবার (১৪ নভেম্বর) এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামুর চৌমুহনী বাজার, রামু সদর ও চেরাংঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

জানা গেছে, চৌমুহনী বাজারে ফলের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স কামাল ফল বিতান’ ও ‘ছৈয়দ ফল বিতান’কে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা এবং চেরাংঘাটা এলাকায় খোলা পণ্যের মূল্য তালিকা না টাঙানোয় ‘মনিকা স্টোর’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রামু এলাকায় বেকারি পণ্য উৎপাদনে ক্ষতিকর খবরের কাগজ ব্যবহার, নোংরা মেঝেতে খাদ্যদ্রব্য সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে সাবান না থাকা এবং মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না রাখার দায়ে ‘নিউ প্যারামাউন্ট বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট