মাস কয়েক আগে বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় আসেন মৌসুমী হামিদ। নতুন খবর হলো মা হচ্ছেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন অন্তঃসত্ত্বা মৌসুমী। সেখানে উপস্থিত সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’ মা হওয়ার পাশাপাশি দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মৌসুমী। কেননা লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর এক প্রকার নীরব ছিলেন অভিনেত্রী। সামনে আনেননি দ্বিতীয় বিয়ের খবরও। একইসঙ্গে দুই খবর দেওয়ার সময় […]