চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব, জীবিত থাকার খবর নিশ্চিত

আনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৫৪ অপরাহ্ণ

হলিউডের জনপ্রিয় অ্যাকশন অভিনেতা জ্যাকি চ্যানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে। ৭১ বছর বয়সী এই অভিনেতা সুস্থ ও জীবিত আছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকি চ্যানের সাদা-কালো একটি ছবি পোস্ট করে তার মৃত্যুর দাবি করা হয়। ছবিতে অভিনেতার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা থাকায় দ্রুতই সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরে এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

 

জ্যাকি চ্যানের মৃত্যুর খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এর আগেও বিভিন্ন সময়ে এই অভিনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়েছে।

 

এদিকে জ্যাকি চ্যানের বিপুল সম্পদ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে। তবে নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পদ রেখে যাওয়ার বিষয়ে আগেই ভিন্ন অবস্থানের কথা জানিয়েছিলেন তিনি।

 

জ্যাকি চ্যানের বক্তব্য অনুযায়ী, সন্তান নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারলে নিজেই অর্থ উপার্জন করতে পারবে। আর নিজের ভবিষ্যৎ সামলাতে না পারলে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিপুল অর্থও তার জীবনে দীর্ঘমেয়াদে কাজে আসবে না। তাই নিজের উপার্জনের একটি বড় অংশ জনকল্যাণ ও দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

 

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা, গান এবং স্টান্ট পারফরম্যান্সেও দীর্ঘদিন ধরে কাজ করছেন জ্যাকি চ্যান। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’ ও ‘শাংহাই নুন’-এর মতো সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিজের অধিকাংশ অ্যাকশন দৃশ্যে নিজেই স্টান্ট করার কারণেও আন্তর্জাতিক অঙ্গনে তার বিশেষ পরিচিতি রয়েছে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন