বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে। ৮৩ বছর বয়স হলেও এখনও শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। আর এবার সেই শুটিং কেন্দ্র করেই আহত অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
চোটের কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে মনোলগ পরিবেশনের পরিবর্তে বসে থেকেই পর্বের সূচনা করতে হয়েছে বলে জানান তিনি।
তবে নিজের চোট নিয়ে দর্শকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন অমিতাভ। তিনি জানান, আঘাত নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং চোট গুরুতর নয়। তাঁর এই বক্তব্যের পর সেটে থাকা দর্শক ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
পূর্বকোণ/মিফতা

















