এবার নতুনরূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। অভিনয়ে আসার আগে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। রাজধানীর নাখালপাড়ার একটি কোচিং সেন্টারে পড়াতেন তিনি। সেই কথা এখন অতীত। তবে আবারও অভিনেতার ক্লাস করার সুযোগ আসছে। তবে এবার একাডেমিক বই পড়াবেন না তিনি।
জানা গেছে, দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা এবার প্রথমবারের মতো শিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি তার অভিজ্ঞতা ভাগ করবেন।
জানা গেছে,অভিনয়ে আগ্রহীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘থিওরি অব অ্যাকটিং’ ও ‘আর্ট অব অ্যাকটিং’
মাস্টারক্লাস নেবেন সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা। এই প্রথম এ ধরনের পাঠ দিতে যাচ্ছেন তিনি।
আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলামোটর শাখায় অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাসটি। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থিওরি অব অ্যাকটিং এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আর্ট অব অ্যাকটিং সেশন অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ
















