৯ দিন আগে দেশে এসে আবারো চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে লন্ডনে গেলেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এবার তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স। জানা গেছে, লন্ডনে পৌঁছেই চিকিৎসা শুরু হবে না ইলিয়াস কাঞ্চনের। প্রথমে প্রায় এক সপ্তাহ বিশ্রাম নেবেন তিনি। এরপর পূর্বনির্ধারিত চিকিৎসাকেন্দ্র মাউন্ট ভার্নন হাসপাতালে সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা […]