লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার (১৫ মে) ফেসবুক পোস্টে কারিনা কায়সারের মৃত্যুর খবর জানান বাবা কায়সার হামিদ। তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।” মেয়ের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে তিনি তারা […]