দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ। তবে বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্কে টান পড়েছে। পারস্পরিক বোঝাপড়ার পার্থক্যের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় শেহতাজের সঙ্গে তার পরিচয় হয়। একসঙ্গে কাজ করতে গিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর […]