চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

দ্বিতীয়বার মা–বাবা হলেন দীপিকা ও রণবীর

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০৫ অপরাহ্ণ

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বার মা–বাবা হলেন। গতকাল তাদের ঘরে এসেছে কন্যাসন্তান।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন তাঁরা।
 
পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।
 
সুখবর ছড়িয়ে পড়তেই বলিউডের অনেক তারকা দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানান।
 
দীপিকা ও রণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে, ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান সারেন তাঁরা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় রাজকীয় আয়োজনে বিয়ে করেন দুজন। দীপিকার কঙ্কনি ঐতিহ্য ও রণবীরের সিন্ধি সংস্কৃতির ছোঁয়ায় হয়েছিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা–বাবা হন দীপিকা ও রণবীর। দুই বছর পর তাঁদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন