বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত থাকাকালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি বাংলানিউজকে জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহসানুল হককে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। […]