চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কারাফটকে ফের আটক টেম্পু ইসমাইল

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৬ | ৭:৫৮ অপরাহ্ণ

জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় নতুন একটি মামলায় কারাগারের ফটকে নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে (৩৫) পুনরায় আটক করেছে।

 

রবিবার বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ইসমাইল হোসেন টেম্পু দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। তাই নতুন মামলায় আইনানুগভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় টেম্পুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত তার মুক্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী কারাগার কর্তৃপক্ষও মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখানো এবং তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় মুক্তি আর কার্যকর হয়নি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩০টি মামলা বিচারাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি ১৩ বার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট