কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় তিন ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর এখন বিশ্বের ৬৭তম ব্যস্ততম বন্দর। এক বছর আগের তালিকায় ৬৪তম অবস্থানে ছিল এই বন্দর। ২০২২ সালে বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে সেরা ১০০ বন্দরের এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি। ২০২১ সালে কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে লয়েডস লিস্ট ২০২০ সালে যে বৈশ্বিক তালিকা প্রকাশ করেছিল, সেখানে চট্টগ্রাম বন্দর সবচেয়ে অবস্থান ছিল […]