দু’পাশে অপরিকল্পিত স্থাপনার কারণে একসময়ের গতির সড়ক বন্দর টোল রোড এখন ট্রাক, কাভার্ডভ্যান ও লরির অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এসব গাড়ির কারণে বিভিন্ন স্থানে প্রতিদিন ছোটখাট যানজট লেগেই থাকে। বর্তমানে এর পশ্চিম পাশে নির্মিত আউটার রিং রোড গতির সড়ক হিসেবে চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বেশ পরিচিত এবং আকর্ষণীয়। কিন্তু নবনির্মিত এই সড়কটি ঘিরেও একইভাবে গড়ে উঠছে বেশ কিছু অপরিকল্পিত স্থাপনা। যার কারণে স্বল্প সময়ের মধ্যে এ সড়কটি টোল রোডের মতোই যানজটপূর্ণ ও ধীরগতির সড়কে পরিণত হওয়ার শঙ্কায় […]