দেশের স্বনামধন্য চিকিৎসক ও প্রথিতযশা গাইনী এন্ড অবস্ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ তাহের খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। অধ্যাপক ডা. এমএ তাহের খান চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এর সভাপতি ছিলেন। তাঁর নামাজে জানাজা আজ (রবিবার) বাদ আছর […]