চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম

নগরীর ফিশারিঘাট এলাকার চাক্তাই খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। মঙ্গলবার (১১ জুন) বিকেল পৌনে পাঁচটায় এ ঘটনা ঘটে।  লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।      পূর্বকোণ/আরআর/পারভেজ

১১ জুন, ২০২৪ ১৯:২১