পাঁচ বছর বয়সী ফারুকের কন্যা ফাহিমা। রাতে বাবা বাসায় না ফেরা পর্যন্ত ঘুমাবে না। সকালে ঘুম থেকে ওঠে বাবা না দেখলে বাসায় বাধিয়ে দেয় লঙ্কাকাণ্ড। সেই কন্যার বাবা মোহাম্মদ ফারুক (৩২) আজ মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন। সংসারের একমাত্র উপার্জনকারী ফারুকের লাশ পড়ে ছিল চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালের মর্গে। ফারুকের মোবাইলে কল দিয়ে জানতে পেরে হাসপাতালে উপস্থিত হন স্ত্রী সীমা আক্তার। শশুড় আব্দুল দুলালকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি। বাসা থেকে অসুস্থ দাদির […]