চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাশিমপুর কারাগারের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার 

কাশিমপুর কারাগারের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
 
গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া (৩৫) চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকার সিরাজ মিয়ার ছেলে। 
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর আকবরশাহ ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া চট্টগ্রামে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর ১২টায় নগরীর আকবর শাহ ফয়েজ লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট