টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ডুবে যাওয়া রেললাইনে আটকে গেছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস । এতে ৮০০ জন যাত্রী রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বিকেল ৬টা ৪৫ মিনিট মাগরিবের আযান পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল। পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন না নিরেলওয়ের কর্মকর্তারা। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা […]