চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাভার্ডভ্যানের ধাক্কায় ২৪ বছর বয়সী মোটরসাইকেল চালকের মৃত্যু

সদরঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক বাইক চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার কদমতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ২৪ বছর বয়সী তরুণ এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, কদমতলী মোড়ে একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত যুবকের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট