দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শাহ আলম (৪৪) নামে এক যুবককে পৃথক দুই ধারায় মোট ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত শাহ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দুদকের পিপি রেজাউল করিম রনি জানান, দুদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহ আলমকে পৃথক দুই ধারায় মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪১ […]