চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত অরুণ দাশ বায়েজিদ থানাধীন জালালাবাদ বালুছড়া এলাকার সতীশ দাশের ছেলে। রবিবার (২৩ আগস্ট) বালুছড়া এলাকার একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, আজ সকালে বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় আহত অরুণ দাশ নামে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বকোণ/পিআর