কক্সবাজারের মহেশখালীতে জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র’ থেকে চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় […]