চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রান্নাঘরে তেলাপোকা, হোটেল জামান এণ্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা 

রান্নাঘরে তেলাপোকা, হোটেল জামান এণ্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬ | ৪:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খোলা ডাস্টবিনসহ নানা অপরাধে হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 
 
 
অভিযান সূত্রে জানা যায়, চকবাজারের জামান হোটেল এণ্ড রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খোলা ডাস্টবিন, স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর, মেয়াদহীন পুডিং, নান রুটি তৈরির সরঞ্জামাদিতে ইঁদুরের মলমূত্র-তেলাপোকার বিচরণ, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় গ্রহণের স্ট্রর মধ্যে ময়লা, ক্লিনিংয়ের জন্য অননুমোদিত ক্যামিকেল ব্যবহারসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট