চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় ২ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর, মেয়াদবিহীন পণ্য বিক্রির জন্য মজুদ রাখা ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে হাজীপাড়ার গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৩০ হাজার টাকা এবং রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও ফুটপাতে ঝুকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/আরআর


















