চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার 

চট্টগ্রামের অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২৬ | ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
 
 
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।
 
 
এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
 
তিনি জানান, গত ১২ অক্টোবর নগরীর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি নুর হোসাইন নুর আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট