সাধারণ মানুষ যেন সহজে পুলিশের সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপির পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা পুলিশ কমিশনারের কাছে তাঁদের নানা অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। কমিশনার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর


















