চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ফুটপাতের দেড় শতাধিক দোকান উচ্ছেদ, ১২ টং দোকান জব্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার ( ৩ নভেম্বর) কবি নজরুল ইসলাম সড়ক ও অমর চাঁদ সড়কে এই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাতে জনসাধারণের চলাচল বাধামুক্ত করতে প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/আরআর


















