চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী ২৬ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’। এতে অংশ নেবেন ভারত, যুক্তরাজ্য, বাংলাদেশসহ ছয় দেশের প্রায় ৫০০ গবেষক। সম্মেলনে তাঁরা ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের সমন্বয়কে সামনে রেখে এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ট্রান্সডিসিপ্লিনারি ইন্টিগ্রেশন অব টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস ফর অ্যাডভান্সিং হেলথ, ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত […]