কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে এবং ঘোষিত লকডাউনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই কর্মসূচি করা হয়। মশাল মিছিলটি ঘাটচেক থেকে শুরু করে কাপ্তাই সড়ক পথে কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে থানা সদরে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি এবং পৌরসভার সদস্য সচিব রিয়াজ মোরশেদ রবিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা সরোয়ার উদ্দিন সেলিম।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী। বক্তব্য দেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন।
এতে সংগঠনটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















