হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ৭টি অবৈধ চরঘেরা ও ভাসা জাল জব্দ করেছে। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৪৫০০ মিটার এবং যার বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা হবে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুনশীর হাট এলাকা থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে এ অবৈধ চরঘেরা ও ভাসা জাল জব্দ করা হয়।
অভিযানকালে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা ও হালদা প্রকল্পের পাহারাদাররা সহযোগিতা করেন। জব্দকৃত জালগুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে বিনষ্ট করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















