চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক

টেকনাফ সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ৫:০১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে চালক। 
 
 
সোমবার (৯ নভেম্বর) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
 
 
তিনি জানান, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে পাচার করার সময় শিশুপার্ক এলাকাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যক্তিটি মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। আভিযানিক দল মোটরসাইকেলটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করে।
 
জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট