চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় চালককে গলা কেটে হত্যাচেষ্টা, অটোরিকশা ছিনতাই 

লোহাগাড়ায় চালককে গলা কেটে হত্যাচেষ্টা, অটোরিকশা ছিনতাই 

লোহাগাড়া সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ৪:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক চালককে গলা কেটে হত্যার চেষ্টা করে তার অটোরিকশা ছিনতাই করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
 
 
রবিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈবারের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  
 
আহত অটোরিকশাচালক নুরুল আলম (৫৫) সাতকানিয়া পৌরসভার মাইজপাড়ার মৃত কবির আহমদের ছেলে। 
 
বিষয়টি নিশ্চিত করে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী জানান, পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে অটোরিকশাচালক নুরুল আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। 
 
 
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার (এসআই) নুর উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করতেছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট