চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই যুবলীগ কর্মী হেলেন- অজিত বিশ্বাস (৫২) ও মো. আলতাফ হোসেন (৪২)। গ্রেপ্তার অজিত বিশ্বাস উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে এবং মো. আলতাফ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার দুইজন ২০২৪ এর ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামি। আজ সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর




















