চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নাজিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ১
নিহত উজ্জ্বল শীল (৪৫)।

নাজিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ১

ফটিকছড়ি সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি-হাটহাজারীর সীমান্তবর্তী নাজিরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে উজ্জ্বল শীল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক বদিউল আলম গুরুতর আহত হয়েছেন।
 
 
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নাজিরহাটের বসুন্ধরা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহত উজ্জ্বল শীল নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগর শীলপাড়ার বিভূতি শীলের বড় ছেলে। আহত বদিউল আলম সিএনজিচালিত অটোরিকশার চালক ইমাম নগরের বাসিন্দা মৃত সোলেমানের ছেলে।
 
 
নিহতের একমাত্র ছেলে জিতু শীল জানান, পরিবারের সদস্যদের নিয়ে তারা কালীপূজা দেখতে হাটহাজারীতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উজ্জ্বল শীলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
 
নাজিরহাট হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট