চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমারে সার পাচারে জড়িত বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার 

মিয়ানমারে সার পাচারে জড়িত বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার 

মিরসরাই সংবাদদাতা 

৯ নভেম্বর, ২০২৬ | ২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তাররা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। 
 
 
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করেছেন । 
 
 
গ্রেপ্তাররা হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও  ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিষ্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সংপৃক্ততা পায় জোরারগঞ্জ থানা ।
 
 
আটকদের দেওয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়।
 
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু তার সম্প্রক্ততা পাওয়া যায়নি। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট