চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

লোহাগাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

লোহাগাড়া সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
 
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলযোগে নার্সারিতে যাওয়ার সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম ঘটনাস্থলে নিহত হয়। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস নিহত শামসুল আলমের লাশ উদ্ধার করে।
 
 
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল আবছার জানান, সকাল ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় ওই লোকটির শরীর গাড়ির নিচে থেঁতলে গিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট