চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

এসএসসির ফলাফল দেখতে বেরিয়ে নি‌খোঁজ বাঁশখালীর মুগ্ধ  

এসএসসির ফলাফল দেখতে বেরিয়ে নি‌খোঁজ বাঁশখালীর মুগ্ধ  

বাঁশখালী সংবাদদাতা 

১২ আগস্ট, ২০২৬ | ১২:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থে‌কে অংশ নেয়া প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) চট্টগ্রাম নগরীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাশে ভাড়া বাসা থে‌কে পরীক্ষার ফলাফল দেখতে বের হয়ে মঙ্গলবার ( ১১ আগস্ট) রাতেও বাসায় আর ফেরেনি। ঘোষিত  এসএসসি পরীক্ষার ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

জানা যায়, পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন।

 

কোতোয়ালী থানায় করা জিডি অনুযায়ী, গত ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকা থেকে মুগ্ধ নিখোঁজ হয়।

 

জিডির  তথ্য অনুযায়ী, মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ (O+)। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের শার্ট, যাতে সবুজ স্ট্রাইপ রয়েছে।

 

মুগ্ধের মামা হাই‌কো‌র্টের আইনজী‌বী  কুমার দেবুল দে ফেসবুক পোস্টে লিখেন, “মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা ”

 

নিখোঁজ মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট