কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. সোহাগ নামে (৬) এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে ওই উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সোহাগ ওই এলাকার বাদশাহ মিয়ার ছেলে।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত ডা. রাকিবুল হাসান সোহাগকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

















