চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৬ | ৮:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সরওয়ার (৪২) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার কালারমারছড়ায় ইউনিয়নের মো. শাহাঘোনা এলাকায় মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডিত সরওয়ার একই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাহাঘোনা এলাকায় আইনি বিধিবিধান তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের সত্যতা পেয়ে সরওয়ারকে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী, খাল ও আশপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট