কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ারসহ আজিজুল হক (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
আজিজুল হক টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
বুধবার (১৯ আগস্ট) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের কাছে আসলে থামার সংকেত দেয় বিজিবি। থামার পর গাড়িটি তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। প্রাইভেটকারের চালকসহ অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদের পর যাত্রী আজিজুল হককে আটক করা হয়। আটক আজিজুল বিয়ারগুলো কক্সবাজার থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর

















