চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে ১৬ লাখ টাকার কাঠ জব্দ

ফটিকছড়িতে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার কাঞ্চননগর বাইন্যাছড়া এলাকার ধুরুং খাল থেকে ১৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লক্ষীছড়ি সীমান্তের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের বাইন্যাছড়া এলাকার ধুরুং খালে এ অভিযান পরিচালিত হয়। পরে বুধবার (১৯ আগস্ট) সকালে উদ্ধার ২৫০ পিস কাঠ এবং ৪০০টি বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুরুং খাল থেকে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়। উদ্ধার কাঠ ও বাঁশ পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট