চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকার দায়ী বলে শুভেন্দুর অভিযোগ, তদন্তের ঘোষণা

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকার দায়ী বলে শুভেন্দুর অভিযোগ, তদন্তের ঘোষণা

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট, ২০২৬ | ৫:৩৯ অপরাহ্ণ

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে ঘটনায় নয়জন নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত বাকিদের মধ্যেও বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এ দুর্ঘটনার জন্য রাজ্যের সাবেক মমতা সরকার দায়ী। যারা এসব হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কোনো কাজই করেনি। তবে বর্তমানে সরকার ঘটনাস্থলে উদ্ধার অভিযান নিয়ে কাজ করছে উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা নিয়ে আমি ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে বর্তমানে আমরা উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের ওপর নজর রাখছি। কিন্তু যা হয়েছে সেটির বাস্তবতা আমাদের আজ উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কি ধরনের ভয়াবহ গাফিলতি করেছে আজ এ ঘটনা আমাদের সেটিই মনে করে দেয়। গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেখানে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে। কিন্তু এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে।”

 

শুভেন্দু জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত ও সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এ ঘটনার সম্পূর্ণ তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সূত্র: এএনআই

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট