চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার কাঞ্চননগর বাইন্যাছড়া এলাকার ধুরুং খাল হতে ১৬ লাখ টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ফটিকছড়ি লক্ষীছড়ি সীমান্তের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের বাইন্যাছড়া এলাকার ধুরুং খালে এ অভিযান পরিচালিত হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে উদ্ধার চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুরুং খাল থেকে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০ পিস এবং ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। উদ্ধার অবৈধ কাঠ ও বাঁশ পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর

















