ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার উপ-হাইকমিশন ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।’’
তিনি জানান, পরিবার যদি খরচ বহন করতে সক্ষম না হন, তারা চাইলে নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে।
পূর্বকোণ/রাকিব

















