চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৬ | ৯:০২ অপরাহ্ণ

আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ মজুত এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

 

উক্ত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ মজুত এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ওষুধ ও কসমেটিক্স সংশ্লিষ্ট আইনে,তিনটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের অনিয়মিত বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট