
বোয়ালখালী সংবাদদাতা
১ আগস্ট, ২০২৩ | ১১:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো উপজেলা।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গ্রিডের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার বাসিন্দারা।
দিনভর চেষ্টা করেও বিকল ট্রান্সফরমারটি সচল করা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী ডেপুটি জোনাল ম্যানেজার মো. মাসুদ।
তিনি জানান, গ্রিডের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেছে। বিকল্প উপায়ে অর্থাৎ শিকলবাহা থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। আমরা মাঠে রয়েছি। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


