
কক্সবাজার সংবাদদাতা
২৮ জুলাই, ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ
কক্সবাজারের ঝিলংজা জেলগেট উত্তরণ এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর (১০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।
এর আগে, দুপুর ১২টার দিকে উত্তরণের কাটাপাহাড় নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি টোকাই হিসেবে কাজ করতো বলে জানা গেছে। তার বাড়ি চকরিয়া উপজেলায় হতে পারে বলে নিহতের সঙ্গে কাজ করা কয়েকজন ছেলে জানায়। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মর্গে আছে শিশুটির মরদেহ। তবে তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


