কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, দেশীয় কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-ডি ও ই/৯ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, ক্যাম্প-২/ওয়েস্ট, ১/ডি- ব্লকের বশির আহমদের ছেলে মৌলভী আমির হোসেন (৪৩) ও ৯/ই-ব্লকের মৃত জলিল বসুর ছেলে মাহমুদুল হাসান (৩১)।
বুধবার (১৯ জুলাই) বিকালে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতি. ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে ক্যাম্প-২/ওয়েস্টে পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ


















