কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ মো. হাসিম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৯ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসিম শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত মুহিব উল্লাহর ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ


















